Welcome when Enter this site

Bounduley

wishing by time

Thanks For Visiting This Site.
I hope you will be benifited
to visit this site.

Thursday, August 18, 2011

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষার সিলেবাস আপডেট করা হোক।

সপ্তাহ খানেক আগে একটা ছেলে ফোন করল।
পরিচয় দিল সে চিটাগং গ্রামার স্কুলের ছাত্র।নবম শ্রেণিতে পড়ে।
তো জানতে চাইলাম কেন ফোন করল।
উত্তরে বলল যে সে আমার কাছে পড়তে চাই।মনে করলাম ফিজিক্স,কেমিষ্ট্রি বা ম্যাথ পড়বে।পরে সে আমাকে বিস্মিত করে দিয়ে বলল,সে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে চাই।আমি যখন প্রশ্ন করলাম কোন ল্যাংগুয়েজটা সে শিখতে চাই তখন জানাল C++ শিখতে চাই।

আসলে আমাদের বাচ্চারা শিখতে চাচ্ছে কিন্তু তারা প্লাটফর্ম পাচ্ছেনা।এটাই উপযুক্ত সময় তাদের জন্য প্লাটফর্ম তৈরি করে দেওয়ার।আমাদের অধিকাংশ শিক্ষার্থী কিন্তু নেটিজেন।এটা ভুলে গেলে আমাদের চলবেনা।বর্তমান সময়ের সব আপডেটেড নিউজ তাদের হাতের মুঠোয়।

আমাদের স্কুল/কলেজে যে কম্পিউটার শিক্ষা বইটি পড়ানো হয় সেখানে স্টুডেন্টরা আপডেটেড কিছু পাচ্ছেনা।তাই তারা হতাশায় ভোগে।শেখার প্রতি অনীহা তৈরি হয়।
আমি উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষার সিলেবাসের দিকে একটু আলোকপাত করব।

উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা-১ম পত্র ও উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা-২য় পত্রে প্রোগ্রামিং ল্যাংগুয়েজের উপর যে চ্যাপ্টারগুলো রাখা হয়েছে তা যদি একজন স্টুডেন্ট যথাযত ভাবে শিখতে পারে তাহলে প্রোগ্রামিং এর উপর শক্ত একটা ভিত সে এই লেবেলে পেয়ে যাবে।

যেমন- উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা-১ম পত্রের ৮ম এবং নবম অধ্যায়ে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে তা একজন শিক্ষার্থীর প্রোগ্রামিং ল্যাংগুয়েজের ভিত শক্ত করার জন্য যথেষ্ট।প্রোগ্রাম ডিজাইন,বিভিন্ন কমান্ড,অপারেটর,কন্ডিশনাল অপারেটর,লুপ,আ্যারে,ফাংশন-সাবরুটিন ইত্যাদি ১ম পত্রে এবং ডেটাবেজ , ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ও প্রোগ্রামিং এর মত বিষয় ২য় পত্রে অন্তর্ভুক্ত আছে যেখানে SQL নিয়েও প্রাথমিক ভাবে আলোচনা করা হয়েছে।
কিন্তু পরিতাপের বিষয় এইযে,যে প্রোগ্রামিং ল্যাংগুয়েজটি সিলেবাসে রাখা হয়েছে সেটা বর্তমানে খুব বেশি চলেনা।১ম পত্রে কিউবেসিক নিয়ে সবকিছু আলোছনা করা হয়েছে।বর্তমানে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হচ্ছে ভিজুয়্যাল বেসিক,সি++,সি# ইত্যাদি।
প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর উপর মাইক্রোসফটের একটা প্লাটফর্ম আছে যেটা ডটনেট নামে পরিচিত।যেখানে ভিজুয়্যাল বেসিক,ভিজুয়্যাল সি++,ভিজুয়্যাল সি# ,ভিজুয়্যাল সি ,ডেটাবেজের জন্য SQL ,ওয়েভসাইট ডেভেলাপ করার জন্য এএসপি এর মত ল্যাংগুয়েজ অন্তর্ভুক্ত আছে।যার সর্বশেষ ভার্শন ভিজুয়্যাল স্টুডিও ২০১০ সফটওয়্যআর বাজারে এভেলএবল আছে।ভিজুয়্যাল স্টুডিও ২০০০,ভিজুয়্যাল স্টুডিও ২০০৫,ভিজুয়্যাল স্টুডিও ২০০৮ তো আছে-ই।
আমার একটা পরামর্শ হচ্ছে কিউবেসিক এর পরিবর্তে যদি ভিজুয়্যাল স্টুডিও তথা ডটনেট প্লাটফর্মটি উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত করা যায় তাহলে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে।বর্তমান আলোচ্য বিষয়ের কোন পরিবর্তন করার প্রয়োজন নাই।শুধু কোডিং কিউবেসিক এর পরিবর্তে ভিজু্য়্যাল বেসিক দিয়ে করা হবে।কিউবেসিক এর চেয়ে ভিজু্য়্যাল বেসিক তথা ডটনেট -এ অনেক বেশি ফিচার যুক্ত করা হয়েছে যা শিক্ষার্থীরা শিখতে এনজয় করবে এবং সহজে শিখতে পারবে বলে আমার দৃড় বিশ্বাস।
আমি মনে করি যে এইসব ল্যাংগুয়েজ পড়ানোর জন্য আমাদের দেশে অনেক যোগ্যতা সম্পন্ন শিক্ষক আছে।শুধু আমাদের অবকাঠামোগত দিকটা একটু উন্নত করলে-ই হবে।
যারা সিলেবাস প্রনেতা তাদেরকে এই দিকটি সু-বিবেচনা করার জন্য বিশেষ অনুরোধ জানচ্ছি।


বিস্তারিত ... »

একঝাক বাংলাব্লগের লিংক এবং ড্রাইভ লক করার একটি সফটওয়্যার।


বাংলা ব্লগের একঝাক লিংক নিয়ে একটি সফটওয়্যার ডেভেলাপ করলাম সাথে রাখছি ড্রাইভ লক করার একটি সফটওয়্যার।
এখানে যে সব ব্লগের লিংক রাখা হয়েছে সব ব্লগে- নিশ্ছই আপনারা ভিজিট করেছেন।আমি শুধু সব ব্লগের এড্রেসের একটি সংগ্রহশালা তৈরি করলাম যাতে আপনারা সহজে আপনার প্রিয় ব্লগে ভিজিট করে আসতে পারেন।কারন সব এড্রেস তো আর মনে রাখা যায়না আর বুকমার্ক করে রাখলেও উইন্ডোজ সেটআপ বা অন্যান্য কারনে তা বেশিদিন রাখা যায়না।আমি এখানে শুধু ৩৩টি বাংলাব্লগের লিংক দিয়েছি।এর বাইরে নিশ্ছয় আরো অনেক বাংলাব্লগ আছে আমি যেসব ব্লগে বিভিন্ন সময় ভিজিট করেছি শুধু সেসবের লিংক দিয়েছি।
আর একটা সফটওয়্যার শেয়ার করলাম যেটা দিয়ে আপনি আপনার কম্পিউটারের বিভিন্ন ড্রাইভ লক করে রাখতে পারবেন।ব্যবহারবিধি বলার প্রয়োজন আছে বলে মনে করছিনা।কারন এখানে আমরা সবাই এক একজন কম্পিউটারবোদ্ধা।হাজার হলেও তো আমরা ডিজিটাল বাংলাদেশের নাগরিক।আর বেশি কথা বলছিনা।নিছের লিংক থেকে নামিয়ে দেখুন কেমন লাগে।



ইনস্টল করে অবশ্যই জানাবেন কেমন লাগলো।আপনাদের দুটো ভালো-মন্দ কথা- কাজ করতে প্রেরণা পাই।পরামর্শ দিবেন এবং দোয়া করবেন।

বিস্তারিত ... »

Monday, July 18, 2011

"স্যার এতো কিছু মনে রাখতে পারবনা। সংক্ষেপে বলেন " ।

ক্লাস থ্রী-তে কম্পিউটার পড়াচ্ছি।টপিক ছিলো,এমএস ওয়ার্ড কিভাবে চালু করবে।বইতে লেখা  আছে-
১) কম্পিউটার চালু করে ডেস্কটপে আসতে হবে।

২) কম্পিউটার এরিয়া এর নিচে বাম কোণায়

Start > > Programs > > Microsoft office > > Microsoft Word - এ ক্লিক করতে হবে।

ক্লাস থ্রীর ছোট ছোট বাচ্ছা এতো কিছু কি আর মনে রাখতে পারে! একজন স্টুডেন্ট তো বলেই ফেলল,
               "স্যার এতো কিছু মনে রাখতে পারবনা।
                         সংক্ষেপে বলেন " ।

তখন তাদের জন্য ডেস্কটপে এমএস ওয়ার্ড এর একটি শর্টকার্ট তৈরি করে দিলাম এবং ওখানে ডাবল ক্লিক করে এমএস ওয়ার্ড  চালু করার পদ্ধতিটা শিখিয়ে দিলাম।
কিন্তু এভাবে আর কতো শর্টকার্ট তৈরি করা যায় ! এভাবে শর্টকার্ট তৈরি করতে থাকলে ডেস্কটপ ভরে যাবে মগর শর্টকার্ট তৈরি শেষ হবেনা। তাই আমাদের সুবিধার জন্য আশ্রয় নিলাম কী-বোর্ড শর্টকার্ট তৈরির কাজে।

আমরা কিভাবে শর্টকার্টে কাজ করার জন্য শর্টকার্টে কী-বোর্ড শর্টকার্ট তৈরি করব আজ সে ব্যাপারে লিখব।আমরা অনেকে এটা জানি তারপরও সংক্ষেপে একটু লিখছি।

আমরা যে প্রোগ্রামটার কী-বোর্ড শর্টকার্ট তৈরি করতে চাই তার উপর মাউসের ডান বাটনে ক্লিক করে প্রোপার্টিজ-এ ক্লিক করতে হবে।এরপর যে ডায়ালগ বক্সটি আসবে সেখানে Shortcut Tab-এ ক্লিক করে Shortcut Key-এর ঘরে কার্সর রেখে কী-বোর্ড থেকে Ctrl এবং Alt বাটনদ্বয় চেপে ধরে আপনার পছন্দমত একটা ক্যারেক্টার লিখুন।ব্যস, কাজ শেষ।এখন আপনি যতবারই ঐ প্রোগ্রামটি ওপেন করবেন জাস্ট এই শর্টকার্টটি ব্যবহার করতে পারবেন।
যেমন- আপনি যদি এক্সেল এর শর্টকার্ট তৈরি করতে চান তাহলে প্রথমে Start > > Programs > > Microsoft office > > Microsoft Excel - এর উপর মাউসের ডান বাটনে ক্লিক করে আগের নির্দেশমতো কাজ সম্পন্ন করতে পারেন।
এভাবে আপনি আপনার কম্পিউটারে ব্যবহৃত যত প্রোগ্রাম আছে সবকটির-ই শর্টকার্ট তৈরি করে নিতে পারেন।
ডেস্কটপেও অযথা শর্টকার্ট তৈরি করে রাখতে হবেনা অথবা Start > > Programs > >>
 গিয়েও ঘাটাঘাটি করতে হবেনা।
বিস্তারিত ... »

Thursday, July 7, 2011

Convert your any Document to mp3,html and more.....

If u want to convert your any document to MP3 ,HTML and several format like that just visit
  this Link(converting Document to MP3 )
There u can see picture like below .following the steps and done your work.
At last you Receive a E-mail from Zamzar .Go to your inbox and here you get a Download link.
Click there and  Download your converted document.

For Example: if your Document is abc.doc after converting it will be abc.mp3.

Go and Enjoy.......

বিস্তারিত ... »

Monday, July 4, 2011

ড্রাইভ লক করার সফটওয়্যর


আপনাদের সাথে আজ একটি ড্রাইভ লক করার সফটওয়্যর শেয়ার করবো।

নিছের লিংক থেকে সফটওয়্যারটি নামিয়ে নিন এবং ইনস্টল করে চালু করে ব্যাবহার করে দেখুন।
ব্যবহার পদ্বতি খুব সহজ তাই বিস্তারিত কিছু লিখলাম না।
এই সফটও্যারটি ব্যবহার করে আপনি সহজে আপনার যে কোন  ড্রাইভ লক বা আনলক করে নিতে পারেন।

বিস্তারিত ... »

Wednesday, June 22, 2011

বাংলা ভয়েস ক্লক


আপনি কী চান,আপনার কম্পিউটার আপনাকে একটা নির্দিষ্ট সময় অন্তর ঘড়ির টাইম বলে দিকসুন্দর একটা বাচ্ছা কন্ঠে বলে উঠবে "এখন সময় :১৫ মিনিট " কী দারুননা
আপনার যদি ইচ্চা হয় তাহলে এই লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন এবং আপনার ইচ্ছামত সময় সেট করে দিন
বিস্তারিত ... »